| ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আবারও কি বাড়তে পারে গ্যাস ও বিদ্যুতের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১১ ১৭:৪০:৫৯
আবারও কি বাড়তে পারে গ্যাস ও বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানির দাম আপাতত বাড়ানো হচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকার দাম না বাড়িয়েই বিকল্প পথে সমাধানের চেষ্টা করছে।

উপদেষ্টা জানান, গ্যাসের ঘাটতি পূরণের জন্য সরকার এখন আরও বেশি পরিমাণে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানি করছে। একই সঙ্গে, বাসাবাড়ির পুরোনো গ্যাসলাইনগুলো মেরামত করা এবং অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করার কাজও চলছে।

এদিকে, পল্লী বিদ্যুৎ সমিতির চলমান কর্মবিরতি ও গণছুটি প্রসঙ্গে ফাওজুল কবির খান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হবে।

আরও পড়ুন- দেশব্যাপী লোডশেডিং, চলবে আরও কয়েকদিন

আরও পড়ুন- এক লাফে তিন বছরের মধ্যে সর্বনিম্ন দামে সয়াবিন

তিনি আরও জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনের বরাত দিয়ে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির এই আন্দোলন আগামী নির্বাচনে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যেই করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...