| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের আগেই এই অবস্থা, নির্বাচনে তাহলে কী হবে: রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৪ ১৫:৩০:২২
নির্বাচনের আগেই এই অবস্থা, নির্বাচনে তাহলে কী হবে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা আসন্ন নির্বাচনের আগেই সহিংসতা ও ভীতিকর পরিবেশের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কমিশনের একটি শুনানিতে তার ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে।

যে অভিযোগ তুললেন রুমিন ফারহানা

রুমিন ফারহানা বলেন, নির্বাচনের সীমানা নির্ধারণ বিষয়ক একটি শুনানিতে তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের একজন প্রার্থী তার ২০-২৫ জন সঙ্গী নিয়ে 'গুন্ডা-পান্ডার মতো' আচরণ করেছেন। তিনি বলেন, 'তারা এমনভাবে আচরণ করলেন যা কমিশনের সম্মান ও গাম্ভীর্যের সঙ্গে যায় না।'

তিনি আরও অভিযোগ করেন, প্রায় ১৫ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, 'আমার পক্ষে একজন ভদ্রলোক ডাক্তার কথা বলছিলেন, কিন্তু তারা গুন্ডা নিয়ে এসেছেন এবং অনবরত আবল-তাবল বকছিলেন।'

ছবি দেখিয়ে যা বললেন

রুমিন ফারহানা কিছু ছবি দেখিয়ে দাবি করেন, এলাকার বিভিন্ন মানুষকে মারধর করে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি বলেন, 'এখনো নির্বাচন আসেনি, অথচ সীমানা নির্ধারণের মতো একটি বিষয়েই তারা এইভাবে মারধর করছেন। তাহলে নির্বাচনের সময় কী হবে?'

আরও পড়ুন- নির্বাচনের মাঠে বড় ক্ষমতা পাচ্ছে সেনাবাহিনী

আরও পড়ুন- নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আ.লীগ

তিনি আশা প্রকাশ করে বলেন, 'ভৌগোলিক ও জনসংখ্যাসহ সবদিক বিবেচনা করে নির্বাচন কমিশন যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তই বহাল রাখবে।' তিনি বলেন, তিনি ভদ্রভাবে শুনানিতে অংশ নিতে এসেছিলেন, কিন্তু তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...