| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিয়েতে রাজি ছিলেন না মুনমুন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ১৯:৫৫:০৬
বিয়েতে রাজি ছিলেন না মুনমুন

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ঈদুল ফিতরের পর বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন জানিয়েছেন যে শুরুতে তিনি এই বিয়েতে রাজি ছিলেন না।

বিয়ের চার মাস পর মুনমুন এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানান, তার মা সবসময় বলতেন যে নোয়াখালীর কোনো ছেলেকে তিনি জামাই হিসেবে পছন্দ করবেন না। কিন্তু জামিল হোসেন পৈতৃক সূত্রে নোয়াখালীর হওয়ায় মুনমুনের বাবা-মা প্রথমে তাকেই রাজি করান।

মুনমুনের ভাষায়, "আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না!"

নোয়াখালীর ছেলেকে বিয়ে করার পর মুনমুন তার পুরোনো ধারণা বদলেছেন। তিনি বলেন, "আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম, আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। সে একজন ভালো মানুষ।"

আরও পড়ুন- বক্স অফিসে রেকর্ড গড়ল ‘ধূমকেতু’

আরও পড়ুন- পূজায় আসছে শেখ হাসিনা

প্রসঙ্গত, জামিল হোসেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ থেকে পরিচিতি পান। অন্যদিকে, মুনমুন আহমেদ একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তাদের দুজনের পরিচয় হয়েছিল একসঙ্গে নাটকে কাজ করার সময়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...