| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

পূজায় আসছে শেখ হাসিনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ১১:৫২:২৪
পূজায় আসছে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদন: কলকাতার জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত নতুন থ্রিলার চলচ্চিত্র ‘রক্তবীজ’ আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমাটি এরই মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে, কারণ এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্র দেখা যাবে।

সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকদের কৌতূহল তুঙ্গে। টিজারে বলা হয়েছে, "যতবার ভারত-বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার উগ্র সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে।" মূলত এই রাজনৈতিক টানাপোড়েন ও সন্ত্রাসবাদ নিয়েই সিনেমার গল্প এগিয়েছে।

চরিত্রে কারা থাকছেন

ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী সীমা বিশ্বাস, এবং প্রয়াত প্রণব মুখার্জির চরিত্রে দেখা যাবে ভিক্টর ব্যানার্জিকে। টিজারে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের একটি বাস্তব অংশ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি তার পৈতৃক নিবাস নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন। সেখানে তাকে ঐতিহ্যবাহী পিঠা, ইলিশ মাছ ও বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এই দৃশ্যের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গভীরতা বোঝানোর চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন- বক্স অফিসে রেকর্ড গড়ল ‘ধূমকেতু’

আরও পড়ুন- নায়িকাদের ব্যক্তিগত জীবন পর্দায় আনছেন রুনা খান

নন্দিতা ও শিবপ্রসাদ পরিচালিত এই রুদ্ধশ্বাস থ্রিলারটি আগামী ২৬ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...