| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পালাবার আগে হাসিনা-তাপসের ফোন কল ফাঁস

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৬ ২০:২৭:৫৮
পালাবার আগে হাসিনা-তাপসের ফোন কল ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের মধ্যে একটি কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটিতে তাদের ব্যক্তিগত আলাপচারিতার খণ্ড খণ্ড অংশ শোনা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কথোপকথনে তাপসকে শেখ হাসিনার কাছে দেখা করার অনুমতি চাইতে শোনা যায়। তিনি বলেন, “তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো?” জবাবে শেখ হাসিনা বলেন, “এই ইসের মধ্যে আসার দরকার নেই।” এরপর তাপস তার অফিসিয়াল কাজের কথা বলে দেখা করার জন্য পুনরায় অনুমতি চান।

ফোনালাপের আরেকটি অংশে তাপসকে বলতে শোনা যায়, তিনি সিঙ্গাপুরে যাওয়ার জন্য বিমানবন্দরে আছেন। তার যাত্রা বিলম্বিত হওয়ার কারণ হিসেবে তিনি জিও (সরকারি আদেশ) সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিওটা এখনো হয় নাই।”

তাপস আরও বলেন যে, জিও-এর ফাইল পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন অফিসার তার পাশেই আছেন। এ সময় অপর প্রান্ত থেকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করা হলে তাপস তার সেক্রেটারি সালাউদ্দিনকে ফোনটি দেওয়ার কথা বলেন।

অডিওটির কথোপকথন অসম্পূর্ণ ও বিচ্ছিন্ন হওয়ায় এর সঠিক প্রেক্ষাপট বোঝা কঠিন। তবে এটি সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং শীর্ষ নেতাদের মধ্যেকার ব্যক্তিগত যোগাযোগের একটি চিত্র তুলে ধরে।

কল রেকর্ড শুনতে এখানে ক্লিক করুণ-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...