| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হাসনাত-সারজিসসহ ৫ এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০৬ ১৬:০৩:৩৭
হাসনাত-সারজিসসহ ৫ এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এই নোটিশের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত আলাদা চিঠিতে এই পাঁচ নেতাকে শোকজ করা হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন:

* হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)

* সারজিস আলম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)

* নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক

* ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব

* খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক

নোটিশে বলা হয়েছে, "গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে আপনারা দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন।"

এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে চিঠিতে আরও বলা হয়, "এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।"

সিদ্দিকা/

ট্যাগ: এনসিপি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনার বনাম বুরকিনা ফাসো, লাইভ দেখুন

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনার বনাম বুরকিনা ফাসো, লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...