| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৭ ১৮:২৩:৪৮
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছেন এক কিশোরী। নিজেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সহসমন্বয়ক দাবি করা এই কিশোরী তার প্রেমিকের বাড়ির সামনেই অবস্থান নিয়েছেন। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। আন্দোলন চলাকালীনই ছাত্রলীগ নেতা ওই যুবকের সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিশোরীর অভিযোগ, প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই বাধ্য হয়েই তিনি অনশনে বসেছেন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিশোরী জানিয়েছে, সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় অকৃতকার্য হয়েছে। তার দাবি, তার প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় হয়, যা পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে গড়ায়। কিশোরীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠও হয়েছে।

এদিকে, অভিযুক্ত কিশোরের মা-বাবা তাদের ছেলেকে নির্দোষ দাবি করেছেন। তাদের মতে, "আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্ধনে অহেতুক ফাঁসাতে এই ষড়যন্ত্র চলছে।"

এই বিষয়ে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি আজ (২৭ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই তরুণী যদি থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...