| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পরকীয়ায় ‘সিআইডি’-এর দয়া, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সহ-অভিনেত্রী!

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১০ ২১:০৮:২১
পরকীয়ায় ‘সিআইডি’-এর দয়া, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সহ-অভিনেত্রী!

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো সিআইডি-র দর্শকদের কাছে "ইন্সপেক্টর দয়া" নামেই বেশি পরিচিত দয়ানন্দ শেট্টি। অভিনয়ে পা রাখার আগে খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল তাঁর। তবে চোটের কারণে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় থিয়েটারে অভিনয় শুরু করেন, আর ১৯৯৮ সালে ‘সিআইডি’-র মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তাঁর।

দীর্ঘ সময় ‘সিআইডি’-তে অভিনয়ের মধ্যেই এক সময় গুঞ্জন ছড়ায়—দয়া নাকি সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। মোনা ছিলেন ধারাবাহিকটির ফরেনসিক বিশেষজ্ঞ ‘ড. অঞ্জলিকা দেশমুখ’। জনপ্রিয় মারাঠি অভিনেত্রী হিসেবেও তিনি পরিচিত।

২০০৫ সালে মোনা এক কন্যা সন্তানের জন্ম দেন—বিয়ে ছাড়াই। এ নিয়ে মিডিয়ায় হইচই পড়ে যায়। এক সাক্ষাৎকারে মোনা বলেছিলেন, "হ্যাঁ, আমি একজন কন্যার মা। তবে তার বাবার পরিচয় আমি তখনই জানাব, যখন তিনি নিজেই তা প্রকাশ্যে স্বীকার করবেন।"

এরপর থেকেই আলোচনায় উঠে আসে দয়ার নাম। অনেকেই ধরে নেন তিনিই সন্তানের পিতা। কিন্তু দয়া বরাবরই এসব গুঞ্জন অস্বীকার করে বলেন, "আমি শুনেছি লোকে বলছে, আমি মোনার সন্তানের বাবা। কিন্তু এগুলো নিছক গুজব। আমি ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে আমার কোনোদিনই সম্পর্ক ছিল না। এমনকি আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।"

এই বিতর্কিত সম্পর্কের সত্য-মিথ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। কেউ বলছে, "দয়া তো চুপ করে গেছেন!" কেউ বলছে, "সবটাই ছিল গুজব!" তবে বিনোদন দুনিয়ায় এমন কাহিনি রটে গেলে তা থেমে থাকে না—জীবনের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে ‘সিআইডি’ সিরিয়ালের বাইরে বাস্তব কাহিনিও।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...