| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১৮ বছরেই চুলে পাক ধরছে! জানুন কারণ ও করণীয়

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২০ ০৭:৩৪:৪৭
১৮ বছরেই চুলে পাক ধরছে! জানুন কারণ ও করণীয়

নিজস্ব প্রতিবেদক: অল্প বয়সে চুলে পাক ধরা এখন আর অবাক করার মতো কিছু নয়। স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের মাথায় যখন পাকা চুল দেখা দেয়, তখন উদ্বিগ্ন হয়ে পড়েন অনেক অভিভাবক। বয়সের আগেই এমন পরিবর্তন স্বাভাবিক নয়, তবে বিষয়টি দিনে দিনে অনেকের জন্যই পরিচিত অভিজ্ঞতা হয়ে উঠছে।

সম্প্রতি একাধিক গবেষণায় উঠে এসেছে, অকালপক্বতার পেছনে সবচেয়ে বড় কারণ জিনগত প্রবণতা। শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে এই সমস্যা উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়। তবে বাকি ৫ শতাংশ ক্ষেত্রে শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি, জীবনযাপন পদ্ধতি ও পুষ্টিহীনতা বড় ভূমিকা রাখে।

২০১৯ সালে প্রকাশিত একটি জরিপ অনুযায়ী, দেশের প্রায় ১০.৬ শতাংশ স্কুলপড়ুয়ার মাথায় পাকা চুল দেখা যাচ্ছে। ‘ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপ্লায়েড রিসার্চ’-এ প্রকাশিত ওই গবেষণা জানায়, শিশুদের মধ্যে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, পুষ্টির ঘাটতি ও স্ট্রেসই অকালপক্বতার মূল কারণ।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ম্যাঙ্গানিজ ও প্যান্টোথেনিক অ্যাসিডের ঘাটতি থাকলে কম বয়সেই চুলে পাক ধরা শুরু হয়। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যাও এই লক্ষণ তৈরি করতে পারে। তাই কম বয়সেই চুলে পেকে গেলে চিকিৎসকের পরামর্শে রক্ত ও লিভার পরীক্ষা করিয়ে নেওয়াই ভালো।

কী করা উচিত?

১. পুষ্টিকর খাবার: প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, ফলমূল, ডাল ও প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে।

২. জাঙ্ক ফুড এড়ানো: ফাস্টফুড বা অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস বন্ধ করুন।

৩. স্ট্রেস কমানো: পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন।

4. ভিটামিন গ্রহণ: প্রয়োজনীয় ভিটামিন—বিশেষ করে বি-কমপ্লেক্স, আয়রন ও কপার সমৃদ্ধ খাবার খান।

5. লিভারের যত্ন: লিভারের যেকোনো সমস্যা থাকলে তা চিকিৎসা করান।

সঠিক পুষ্টি ও যত্নে অনেক ক্ষেত্রেই চুলে পাক ধরার গতি ধীর করা যায়। তবে একবার পেকে যাওয়া চুল স্বাভাবিকভাবে কালো হবে না। তবু কিছু প্রাকৃতিক উপাদান যেমন—হেনা, আমলকি, ব্রাহ্মী বা অন্যান্য ভেষজ রঙ ব্যবহার করে পাকা চুল ঢেকে ফেলা যায়।

অল্প বয়সে চুলে পাক ধরা নিঃসন্দেহে একধরনের বার্তা—দেহের অভ্যন্তরীণ ভারসাম্য কোথাও বিঘ্নিত হচ্ছে। তাই এই সমস্যা দেখা দিলেই কেবল বাহ্যিক সমাধান নয়, বরং শরীরের ভেতরকার কারণ খুঁজে বের করাই জরুরি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...