| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ দুই বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের শঙ্কা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৯ ১১:১৪:৩১
আজ দুই বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার ১৯ জুন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান এই আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে বরিশালের ভোলা ও পটুয়াখালী এবং চট্টগ্রামের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও জানান, গত তিন দিন ধরে মৌসুমী লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর অবস্থান করছে। তবে সামান্য পূর্ব দিকে সরে এসে বর্তমানে এটি বাংলাদেশের খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।

এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প উঠে চট্টগ্রাম বিভাগ ও ভারতের ত্রিপুরা অঞ্চলের দিকে ধাবিত হচ্ছে। পাহাড়ি ঢাল বেয়ে এই জলীয়বাষ্প আকাশে উঠে ভারী বৃষ্টিবাহী মেঘে পরিণত হচ্ছে, যার কারণে অব্যাহত রয়েছে দক্ষিণাঞ্চলে বৃষ্টি।

তিনি জানান, গত মঙ্গলবার ও বুধবার যেভাবে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি হয়েছে, আজ বৃহস্পতিবারও একই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে করে পাহাড়ি অঞ্চলগুলোতে ভূমিধসের আশঙ্কাও থেকে যাচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...