সকালে কী খেলে গ্যাসের ব্যথা থেকে মিলবে মুক্তি
নিজস্ব প্রতিবেদক: গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা আজকাল প্রায় সবারই কমবেশি হয়ে থাকে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে অনেকেই তীব্র গ্যাসের ব্যথায় ভোগেন। ঈদ কিংবা যেকোনো উৎসবের পরে ভারী খাবারের কারণে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। পানি পান করলে সাময়িক কিছুটা স্বস্তি মিললেও অনেক সময় ব্যথা লাঘব হয় না পুরোপুরি। বিশেষ করে যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তাঁদের জন্য এই কষ্ট আরও বাড়ে।
তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে, যা সকালে খেলে বা পান করলে গ্যাসের যন্ত্রণা অনেকটাই কমে যেতে পারে। চলুন জেনে নিই এমন কিছু কার্যকর খাবার ও পানীয় সম্পর্কে—
১. আদা-জল
এক চা চামচ আদার রস এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে পান করুন। চাইলে সকালে এক টুকরো কাঁচা আদাও চিবিয়ে খেতে পারেন। আদা পেটের গ্যাস ও ব্যথা দূর করতে প্রাকৃতিকভাবেই খুব উপকারী।
২. গ্রিন টি
সকালে অনেকেই ওজন কমানোর উদ্দেশ্যে গ্রিন টি খান। এটি শুধু ওজন নয়, গ্যাসের ব্যথা কমাতেও সাহায্য করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট পেটের হজমক্ষমতা বাড়ায়।
৩. পুদিনা পাতা-জল
পুদিনা পাতা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, পেটের গ্যাস কমাতেও দারুণ কার্যকর। এক কাপ পানিতে কয়েকটি পুদিনা পাতা ফুটিয়ে সেই পানি ছেঁকে খেলে আরাম পাওয়া যায়।
৪. লেবু পানি
হালকা গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন। এটি শুধু গ্যাস কমায় না, বরং পেট পরিষ্কার করতেও সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে লেবু পানি।
৫. মৌরি ভেজানো পানি
রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ মৌরি ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পান করলে হজমশক্তি বাড়ে এবং গ্যাসের সমস্যা দূর হয়। চাইলে মৌরিটিও চিবিয়ে খেতে পারেন।
৬. হালকা গরম পানি
সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে পেটের অতিরিক্ত গ্যাস সহজেই নির্গত হয়। এটি হজমপ্রক্রিয়া ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে।
৭. অ্যাপেল সিডার ভিনেগার
এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করুন। এটি পেটের গ্যাস দূর করতে ও হজমে সহায়তা করে।
৮. জিরা ভেজানো পানি
মৌরির মতোই জিরাও গ্যাস কমাতে দারুণ কাজ করে। এক চা চামচ জিরা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করুন। এটি পেট ঠান্ডা রাখে ও গ্যাস কমায়।
সকালে সঠিক কিছু খাবার বা পানীয় গ্রহণ করলে গ্যাসের যন্ত্রণা অনেকটাই কমে আসে। তবে যদি এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- ২০২৬ সালে ২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ৪জি বাটুন ফোন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
