| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিনের ভারী বৃষ্টির সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৮ ১৪:৩৩:০৬
ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিনের ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের আটটি বিভাগেই শুরু হয়েছে মৌসুমি বৃষ্টির ধারা, যা আগামী পাঁচ দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ১৮ জুন সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। একইসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসেও উঠে এসেছে একই আশঙ্কা।

সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ১৮ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের আটটি বিভাগ—চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় ৪৪-৮৮ মিমি থেকে ১৮৮ মিমি পর্যন্ত ভারী ও অতি ভারী বৃষ্টি হতে পারে।

এ ধরনের বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি রয়েছে। একইসঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নগর এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও করা হচ্ছে।

পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস:

বুধবার ১৮ জুন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:আট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

বৃহস্পতিবার ১৯ জুন থেকে রোববার ২২ জুন পর্যন্ত প্রতিদিন:একই ধারা অব্যাহত থাকবে। প্রতিদিনই দেশের আট বিভাগজুড়ে থাকবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা। একইসঙ্গে থাকবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রায় তেমন বড় ধরনের পরিবর্তন না থাকলেও দিনে হালকা স্বস্তি মিলতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...