| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুতে শোকের ছায়া

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৮ ১৮:১৬:২৭
জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহার মৃত্যুতে শোকের ছায়া

জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর ৮ জুন, রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই।

চলতি মাসের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাসায় ফিরে যান। কিন্তু সেদিন সন্ধ্যায় ফের অসুস্থ হয়ে পড়লে দ্রুত বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ধানমন্ডির একটি উন্নত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন এই গুণী অভিনেত্রী।

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় ছিলেন তানিন সুবহা। শুরুটা করেছিলেন বিজ্ঞাপনের মাধ্যমে, পরে নাটক এবং সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। ‘মাটির পরী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও তার অভিনীত আরও বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।

তানিন সুবহার অকালপ্রয়াণে বাংলা বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার বিদায়ে একটি অধ্যায়ের অবসান ঘটল, যা সহজে পূরণ হবার নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...