| ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৪ ১২:২৬:১৪
বিএসএফ সদস্যকে ধরে কলাগাছের সঙ্গে বাঁধল জনতা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে, যা ৫৩ বিজিবির আওতাধীন জহুরপুর বিওপি এলাকার অন্তর্গত।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা সাতরশিয়া গ্রামে প্রায়ই গরু ও ছাগল সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে চলে যায়। এ সময় বিএসএফ সদস্যরা এসব পশুকে তাড়িয়ে দেয়। বুধবার সকালে এমনই এক ঘটনায় ছাগল তাড়াতে গিয়ে বিএসএফের এক সদস্য বাংলাদেশ সীমানায় প্রবেশ করেন। তখনই স্থানীয়রা তাকে আটক করে এবং একটি কলাগাছের সঙ্গে বেঁধে রাখেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, বিএসএফ সদস্যকে আটকের পর বিজিবিকে খবর দেওয়া হয়। পরে বিজিবির সদস্যরা এসে তাকে উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান।

এ বিষয়ে ৫৩ বিজিবির হাবিলদার মানিক বলেন, অধিনায়ক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। খুব শিগগিরই এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মিয়ামির ম্যাচ জমে উঠেছে। ম্যাচের ৮৩ মিনিট শেষে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...