| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মুজিবসহ যে সব নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৪ ১২:১২:৪৫
শেখ মুজিবসহ যে সব নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী প্রায় ৪০০ জন রাজনৈতিক নেতার ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি বাতিল করা হয়েছে। এখন থেকে তাদের পরিচিতি হবে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে—এমনটাই উল্লেখ করা হয়েছে সদ্য জারি হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে।

মঙ্গলবার (৩ জুন) রাতে রাষ্ট্রপতির অনুমোদনে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশ অনুযায়ী, শুধু প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরাই নন, আরও চারটি শ্রেণির মানুষকেও ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। এই চার শ্রেণি হলো:

বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা রাখা এবং আন্তর্জাতিক জনমত গঠনে অবদান রাখা বাংলাদেশি পেশাজীবী

মুজিবনগর সরকারের অধীনে কর্মকর্তা, কর্মচারী, দূত ও সহকারী হিসেবে দায়িত্বপালনকারীরা

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী

মুক্তিযুদ্ধের পক্ষে দেশে ও বিদেশে কাজ করা সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা

২০২২ সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে বঙ্গবন্ধুসহ উপরের সব শ্রেণিকে ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তবে নতুন অধ্যাদেশে তাদের ‘সহযোগী’ হিসেবে পুনর্নির্ধারণ করায় পূর্বের বীর মুক্তিযোদ্ধার মর্যাদা বাতিল হয়ে গেছে।

জানা গেছে, চলতি বছরের ১৫ মে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে অধ্যাদেশটির খসড়া অনুমোদিত হয়। পরবর্তীতে রাষ্ট্রপতির সম্মতিতে সেটি চূড়ান্তভাবে কার্যকর করা হয়।

অধ্যাদেশের বিশ্লেষণে দেখা যায়, জামুকার খসড়ায় বীর মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধার সংজ্ঞায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র বলছে, রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে প্রথমে খসড়াটি অনুমোদন করা হলেও পরবর্তীতে কিছু পরিবর্তন করে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...