| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শিক্ষকদের জন্য নতুন দুর্গম ভাতা চালু

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৬ ১৪:২৩:৫৬
শিক্ষকদের জন্য নতুন দুর্গম ভাতা চালু

দেশের দুর্গম চরাঞ্চলে যেসব শিক্ষক চরম দুর্ভোগের মধ্য দিয়ে পাঠদান করে যাচ্ছেন, তাদের জন্য সুখবর এনেছে সরকার। বর্ষায় নৌকায় আর শুকনো মৌসুমে দীর্ঘ বালুমাঠ পাড়ি দিয়ে যারা স্কুলে পৌঁছান, সেই সব শিক্ষককে এখন থেকে দেওয়া হবে ‘দুর্গম ভাতা’।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী জুন মাসের মধ্যেই এ ভাতা চালুর প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া দীর্ঘ ১৬ বছর পর আবারও চালু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার পরপরই নেওয়া হবে এই পরীক্ষা। বাড়ানো হবে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির পরিমাণ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও।

বিভিন্ন সময় বন্ধ হয়ে যাওয়া এই বৃত্তি পরীক্ষাকে ঘিরে এর আগে বেশ বিতর্ক ও বিশৃঙ্খলা দেখা গেলেও এবার আগেভাগেই নেওয়া হচ্ছে প্রস্তুতি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, প্রতিটি স্কুল থেকে পঞ্চম শ্রেণির ২০ শতাংশ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে শিক্ষা বিশ্লেষকরা বলছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও চরাঞ্চলের শিক্ষকদের সম্মানজনক স্বীকৃতি দিতে এই উদ্যোগ সময়োপযোগী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...