| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৭০৯ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৬ ২২:১২:০২
প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৭০৯ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৭০৯ জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সহকারী শিক্ষক পদে ১৫,৩২৭টি এবং প্রধান শিক্ষক পদে ২,৩৮২টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ডিসেম্বরের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নিয়েছে।

প্রধান শিক্ষক নিয়োগে নতুন উদ্যোগ

প্রধান শিক্ষকদের সরাসরি নিয়োগের জন্য দ্রুত কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বর্তমানে প্রধান শিক্ষকের ৩৪,১০৬টি পদ শূন্য রয়েছে। বিদ্যমান নীতিমালায় ৬৫ শতাংশ পদোন্নতি এবং ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের বিধান থাকলেও, প্রস্তাবিত সংশোধনীতে এই অনুপাত ৮০:২০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিসিএস নন-ক্যাডার প্রক্রিয়ায় বেশি সময় লাগে। তাই পিএসসি দ্রুত নিয়োগ শেষ করার জন্য আলাদা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পদোন্নতির মাধ্যমে যেসব শূন্য পদ পূরণ করা সম্ভব, সেগুলোও দ্রুত সম্পন্ন করার পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার নির্দেশ

গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ীই মন্ত্রণালয় কাজ করছে।

আরও পড়ুন- শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিধিমালা সংশোধনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। ভেটিং সম্পন্ন হলে আগামী এক মাসের মধ্যেই নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...