| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৩ ২২:২২:৫৩
শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই পরিবর্তনগুলো কার্যকর করতে একটি নতুন বিধি প্রণয়নের কাজ চলছে, যা অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে।

নতুন নিয়োগ পদ্ধতির বিস্তারিত

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, প্রস্তাবিত নতুন বিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে:

* নিবন্ধন পরীক্ষা বাতিল: এখন থেকে আর নিবন্ধন পরীক্ষার প্রয়োজন হবে না। প্রার্থীরা সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

* মৌখিক পরীক্ষা: শূন্য পদের চেয়ে দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। যেমন, যদি ৫০ হাজার পদ শূন্য থাকে, তাহলে ১ লাখ প্রার্থীকে ভাইভার সুযোগ দেওয়া হবে।

* চূড়ান্ত ফল: মোট শূন্য পদের চেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হবে।

* বয়স গণনা: নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। অর্থাৎ, বিজ্ঞপ্তি প্রকাশের দিন কোনো প্রার্থীর বয়স যদি ৩৪ বছর ১১ মাসও হয়, তিনিও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- ১৭ হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, থাকছে না কোটা

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে

এদিকে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে একটি সভা করে। এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম এই সভায় সভাপতিত্ব করেন। তিনি সাংবাদিকদের জানান, ১৯তম নিয়োগের সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...