শিক্ষকদের জন্য সুখবর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি একটি বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত মোট ৫টি পদে ১৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না।
পদের নাম ও সংখ্যা:
* সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার: ২৪টি পদ। বেতন স্কেল: গ্রেড-১২, ১১,৩০০-২৭,৩০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞান বিষয়ে ৪ বছরের স্নাতক বা ডিপ্লোমা-সহ স্নাতক ডিগ্রি।
* সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৬টি পদ। বেতন স্কেল: গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
* উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক: ১১৫টি পদ। বেতন স্কেল: গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি।
* সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৪টি পদ। বেতন স্কেল: গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
* ভান্ডাররক্ষক: ৫টি পদ। বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের বিস্তারিত:
আবেদনকারীর বয়স ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি:
* সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার (১ নং পদ): ১৬৮ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)।
* অন্যান্য পদ (২ থেকে ৫ নং): ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)।
* অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক ও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন- শিক্ষক ভাতা বাড়ছে ১৫০০ টাকা, তবু অসন্তোষ
আরও পড়ুন- প্রাথমিক বিদ্যালয়ে ১৭,৭০৯ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
