| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

৪১ হাজার শিক্ষক নিয়োগে বড় সুখবর

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৮ ১১:৪০:৪৮
৪১ হাজার শিক্ষক নিয়োগে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সূত্র জানায়, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছে এনটিআরসিএ। রবিবার এ সংক্রান্ত আবেদন অনুমোদন দিয়েছেন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান। আজ সোমবারই (১৮ আগস্ট) ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে উঠবে। অনুমোদন মিললেই যেকোনো সময় নিয়োগের সুপারিশ ঘোষণা হতে পারে। তবে অনুমোদনে দেরি হলে একদিন পিছিয়ে মঙ্গলবার প্রকাশ করা হবে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই ৪১ হাজারের বেশি প্রার্থীর নিয়োগ সুপারিশ দেওয়া হবে।

প্রেক্ষাপট

গত ১৬ জুন দেশে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। এ বিজ্ঞপ্তিতে আবেদন করেন প্রায় ৫৭ হাজার প্রার্থী। যদিও এমপিওভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদ রয়েছে মোট এক লাখ ৮২২টি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...