| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এএসপি পলাশকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন তার বোন ও দুলাভাই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১৪ ১০:২৯:০৭
এএসপি পলাশকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন তার বোন ও দুলাভাই

এএসপি পলাশের মৃত্যুর ঘটনা ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন তার নিজের বোন ও বোনের স্বামী। তাদের মতে, পলাশ ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও পরিশ্রমী একজন মানুষ, যিনি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

পলাশের দুলাভাই দুলাল সাহা জানান, “ও ছোটবেলা থেকেই খুব কষ্ট করে মানুষ হইছে। এসএসসি, ইন্টার পাশ করে ঢাকা চলে যায়। প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হয়, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়। সাব-রেজিস্ট্রার হয়ে চাকরি শুরু করে সন্দ্বীপে, এরপর বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে যোগ দেয়।”

তিনি আরও বলেন, “পলাশ কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। এমনকি আমাদের ভাই-বোনদের সঙ্গেও কখনও জোরে কথা বলেনি। খুব নম্র ছিল। ওর এইভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।”

পলাশের বোন জানান, “ও অনেক কষ্ট করে লেখাপড়া করেছিল। এমনকি বিয়ের পরেও মাকে নিজের কাছে নিয়ে ঢাকায় রেখেছিল। পরিবারকে সহযোগিতা করতো, মাঝে মাঝে টাকা পাঠাতো। ও বিয়ের আগে ৩০ শতাংশ জমি কিনেছিল, বাড়ি করেছিল। চাকরি করে ছেলে-মেয়েকে মানুষ করতেছে – এমনটাই চলছিল।”

তবে মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে, পলাশের বোন বলেন, “মা সবসময় ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিযোগ করত। বলতো ঠিকঠাক ব্যবহার পায় না। তবে আসলে কী ঘটেছে সেটা আমরা জানি না। আমরা ব্যস্ত থাকি, নিয়মিত যোগাযোগও ছিল না।”

পলাশের বোন বলেন, “এই মৃত্যুটা কিভাবে হলো, সেটা সঠিক তদন্তেই বের হবে। আমরা শুধু চাই সত্যটা প্রকাশ পাক।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...