| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

একদিন পরেই কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৪ ২২:২৬:১১
একদিন পরেই কমে গেল সোনার দাম

মাত্র এক দিন আগে বাড়লেও আবারও কমলো দেশের সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১,০৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়। নতুন এই দাম সোমবার (১৪ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার মূল্য হ্রাস পেয়েছে। সেই অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার (১২ এপ্রিল) রাতে বাজুস প্রতি ভরি সোনার দাম ৪,১৮৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল।

সর্বশেষ নির্ধারিত দামে:

২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১,৬২,১৭৬ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি ১,৫৪,৮০৫ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি ১,৩২,৬৯০ টাকা

সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১,০৯,৫৩৭ টাকা

যদিও সোনার দামে পরিবর্তন এসেছে, রুপার দাম রয়েছে অপরিবর্তিত। দেশে বর্তমানে:

২২ ক্যারেট রুপা প্রতি ভরি ২,৫৭৮ টাকা

২১ ক্যারেট রুপা প্রতি ভরি ২,৪৪৯ টাকা

১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ২,১১১ টাকা

সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ১,৫৮৬ টাকা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...