সেভেন সিস্টার্স ও চিকেন নেকে ভারতের মহাবিপদ
নিজস্ব প্রতিবেদক: ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ঘিরে উত্তেজনা নতুন মোড় নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত, বাংলাদেশের মাধ্যমে বেশি লাভবান হওয়ার চেষ্টায় উল্টো নিজ দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোর জন্য এক জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি পাল্টা ব্যবস্থা নেয় এবং ট্রানজিট সুবিধা পুরোপুরি বাতিল করে, তাহলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ব্যবসা ও পণ্য পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়ে যাবে। ‘চিকেন নেক’ নামে পরিচিত সরু ভূখণ্ড দিয়ে এই রাজ্যগুলোর সঙ্গে মূল ভারতের সংযোগ থাকায় বিকল্প পথ হিসেবে বাংলাদেশ একটি কার্যকর রুট ছিল।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ভারতে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভারতের আঞ্চলিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় বড় কোনো প্রভাব ফেলবে না। বরং ভারতই রাজস্ব হারাবে। বাংলাদেশ ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা তৈরি করেছে। প্রয়োজনে তারা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ব্যবহার করতে প্রস্তুত। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বহুগুণ বাড়বে এবং বৈদেশিক নির্ভরতা কমবে।
বিশ্লেষকদের মতে, ভারতকে চাপে ফেলতে গিয়ে দিল্লি নিজেই সমস্যার মুখে পড়েছে। শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর ও ভারতের কিছু রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে দিল্লির কৌশল বাংলাদেশের প্রতি কিছুটা কঠোর হলেও, এতে বাংলাদেশকে খুব একটা প্রভাবিত করতে পারছে না। বরং বাংলাদেশ ঠাণ্ডা মাথায় কৌশলী প্রতিক্রিয়া দিয়ে ভারসাম্য বজায় রাখছে।
সব মিলিয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশ ট্রানজিট বাতিল করলে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যারা বাংলাদেশকে ঘিরেই নিজেদের অনেক অর্থনৈতিক সুবিধা পেয়ে আসছিল।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
