| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ১৬:৫৯:০৬
হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, "বর্তমানে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।"

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সেখানে উত্থাপিত হলেও, উপদেষ্টা জানান, "বৈঠকে বিষয়টি আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।"

এছাড়া ভারতের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের জন্য কোনো চাপ দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা আমাদের দায়িত্ব পালন শেষ করে শিগগিরই নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছি। এটি স্বাভাবিক যে, তারা টেবিল আলোচনায় বিষয়টি জানতে চেয়েছেন।"

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, "থাইল্যান্ডে বৈঠকে জানানো হয়েছে, মিয়ানমার ইতোমধ্যে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন স্বীকার করেছে। বাকি তালিকাটি তারা পর্যালোচনা করছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...