| ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সাগরে নিম্নচাপ: দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৬ ২২:২৬:০৮
সাগরে নিম্নচাপ: দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যে ১০টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

কোন কোন অঞ্চলে সতর্কতা

শনিবার দুপুরে এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাব ও তাপমাত্রার পূর্বাভাস

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা সহ অন্যান্য বিভাগেও দমকা হাওয়া সহ বৃষ্টির প্রবণতা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের বেশিরভাগ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশেই দমকা হাওয়া সহ বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা জনজীবনকে ব্যাহত করতে পারে এবং নিচু অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও দেখা দিতে পারে।

এতে আরও বলা হয়েছে, বুধবার পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হলেও উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। ঢাকা সহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। এ সময় দেশের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে বৃষ্টির কারণে আদ্রতা ও ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

সাধারণের জন্য পরামর্শ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। ফলে কৃষিকাজ, নদীযাত্রা ও নির্মাণ কাজে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সাথে জনসাধারণকে এই সময় আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখে চলাচল ও কার্যক্রম পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক বট ব্যবস্থা নিচ্ছে ফিফা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র ...