| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৬ ১১:২১:১৭
দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস: নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার মধ্যে দেশের ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...