| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৪ ১৪:৩৩:২১
রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের সঙ্গে এএন-২৪ মডেলের বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তল্লাশি অভিযান শুরু হয়। পরে জানা যায়, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল এবং আমুর অঞ্চলে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

তবে দুর্ঘটনাটির কারণ বা হতাহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় যাওয়ার পথে রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে জানিয়েছেন যে প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তিনি লিখেছেন, "বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।"

যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা গভর্নরের দেওয়া সংখ্যার চেয়ে কম উল্লেখ করেছে; তাদের মতে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...