| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

অবশেষে ঈদের নির্দিষ্ট তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ১২:১১:০৮
অবশেষে ঈদের নির্দিষ্ট তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক: মিসরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূ-ভৌতিক গবেষণা ইনস্টিটিউট (এনআরআইএজি) জানিয়েছে, আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ঈদুল ফিতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, এই তারিখটি বিভিন্ন আরব দেশের আকাশ গবেষণার ফলাফলের সঙ্গে মিল রেখে ঠিক করা হয়েছে। এটি রমজান মাসের সমাপ্তি এবং ইসলামিক ক্যালেন্ডারের শাওয়াল মাসের সূচনা নির্দেশ করছে।

এনআরআইএজি জানিয়েছে, ২৯ মার্চ, কায়রো সময় দুপুর ১টায় শাওয়াল মাসের চাঁদ উদিত হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় ১১ মিনিট দৃশ্যমান থাকবে। এই তথ্যের ভিত্তিতেই ৩০ মার্চকে ঈদের প্রথম দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত মিসরের ধর্মীয় কর্তৃপক্ষ ‘দার আল-ইফতা’ ঘোষণা করবে, যারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে ঈদের তারিখ চূড়ান্ত করে থাকে।

এদিকে, মিসর সরকার নিশ্চিত করেছে যে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি থাকবে তিন দিন— ৩০ মার্চ রবিবার থেকে ১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত।

বাংলাদেশ সরকারও ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি ঘোষণা করেছে, যা দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুবিধা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...