১৭ ফেব্রুয়ারি কি দেখা যাবে রমজানের চাঁদ; যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের আগমনে আর মাত্র কয়েকদিন বাকি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে কবে থেকে রোজা শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহর জ্যোতির্বিদ্যা, মহাকাশ ও বিজ্ঞান অ্যাকাডেমি সম্প্রতি এক সূক্ষ্ম বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি (২৯ শাবান) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়া প্রায় ‘অসম্ভব’।
১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা যাবে না কেন
জ্যোতির্বিজ্ঞানীদের প্রতিবেদন অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি ভোর ৪টা ১ মিনিটে নতুন চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের সময় এর বয়স হবে মাত্র ২ ঘণ্টা ১৪ মিনিট। এই স্বল্প বয়সের কারণে চাঁদ ও সূর্য প্রায় একই সময়ে দিগন্তে অস্ত যাবে। ফলে খালি চোখে তো বটেই, এমনকি শক্তিশালী টেলিস্কোপ দিয়েও ওইদিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে না। শারজাহ বা সংযুক্ত আরব আমিরাত শুধু নয়, পুরো ইসলামিক বিশ্বের কোনো দেশেই ওইদিন চাঁদ দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
১৮ ফেব্রুয়ারি সহজেই দেখা যাবে চাঁদ
১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় নতুন চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টার বেশি। আকাশ পরিষ্কার থাকলে ওইদিন দিগন্ত থেকে প্রায় ১২ ডিগ্রি উচ্চতায় চাঁদ দেখা যাবে। ফলে সেদিন কোনো বিশেষ যন্ত্র ছাড়াই মুসল্লিরা খালি চোখে রমজানের চাঁদ দেখতে পারবেন।
কবে শুরু হচ্ছে প্রথম রোজা
জ্যোতির্বিদ্যার এই হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রোজা পালন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যেসব দেশ ও সংস্থা শুধুমাত্র গণনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, সেখানে ১৮ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে।
সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় এখন অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন রহমত ও মাগফিরাতের এই পবিত্র মাসকে স্বাগত জানাতে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
