| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৩ ১৪:৫২:৪৬
পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ১০ দিন পর, হাসনাত আব্দুল্লাহ ২১ মার্চ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় আজ, রোববার (২৩ মার্চ), নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন দলের আরেক মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন, "যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার কাছে ঠিক মনে হয়নি। বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।"

এদিকে, সারজিসের স্ট্যাটাসের মন্তব্যে দলের আরেক নেতা, আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, "এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যা বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্টে থাকার পরও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে চলছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন, সেটা কতটা ঠিক? যখন মানুষ এনসিপির জন্য স্বপ্ন দেখতে শুরু করেছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করা কাদের এজেন্ডা!?!"

তিনি আরও লেখেন, "সরি, আর চুপ থাকতে পারলাম না।"

রবেল/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...