| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দিনে দুপুরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২২ ২৩:১৯:১২
দিনে দুপুরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির ঘটনা ঘটেছে। গল্লাক বাজারে ২০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে প্রশাসন তাকে সতর্ক করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া খলিলুর রহমানকে তলব করে মুচলেকা নিয়ে সতর্ক করেন। স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জের গুপ্টিপূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে শিয়ালের মাংস বিক্রির ঘটনা ঘটে। খলিলুর রহমানের দাবি, শিয়ালের মাংস খেলে নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায়—এই বিশ্বাস থেকে তিনি একটি শিয়াল জবাই করে মাংস বিক্রি করছিলেন।

এ ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে কার্যালয়ে ডেকে পাঠান। জিজ্ঞাসাবাদে খলিলুর রহমান স্বীকার করেন যে, তিনি শিয়ালের মাংস বিক্রি করছিলেন। পরে মুচলেকা নেওয়ার পর প্রশাসন তাকে সতর্ক করে ছেড়ে দেয়।

ইউএনও সুলতানা রাজিয়া বলেন, শিয়ালসহ যেকোনো বন্যপ্রাণী হত্যা ও মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...