| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে যে বার্তা দিলেন শেখ হাসিনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৭ ১৯:২৬:৫১
নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে যে বার্তা দিলেন শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে তিনি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ট্রাম্পের বিজয়ের খবর আসতেই বিশ্বের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বুধবার সন্ধ্যা ৭ টার দিকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অভিনন্দন বার্তা প্রকাশ করেন। তবে, সেই বার্তায় শেখ হাসিনাকে 'বাংলাদেশের প্রধানমন্ত্রী' হিসেবে উল্লেখ করা হয়েছে।

পোস্টে বলা হয়, "বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি ট্রাম্পের বিশাল জয়কে তার অসাধারণ নেতৃত্বের এবং আমেরিকার জনগণের গভীর আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।"

এছাড়া, শেখ হাসিনা তার বার্তায় ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম প্রেসিডেন্সির সময়ের স্মৃতি তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বলেন, "আমরা একসঙ্গে কাজ করে উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থে অগ্রগতি সাধন করব।"

পোস্টে শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

এদিকে, দীর্ঘ দুই মাস ধরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি ভারতে পালিয়ে যান। ভারতের ল্যুটিয়েন্স বাংলো এলাকায় একটি নিরাপত্তা-কী স্থানেই তিনি অবস্থান করছেন। সেখানে ভারতীয় সরকার তার নিরাপত্তা নিশ্চিত করেছে, যদিও স্থানটির বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে নিরাপত্তার কারণে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...