| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আজ ২৬ সেপ্টেম্বর, দেশে যা ঘটতে যাচ্ছে

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৬ ০৯:১১:৫১
আজ ২৬ সেপ্টেম্বর, দেশে যা ঘটতে যাচ্ছে

আজ ২৬ সেপ্টেম্বর। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন বারবার ঘুরছে—‘২৬ সেপ্টেম্বর কী ঘটবে?’ অনেকেই এই দিনটি নিয়ে বিভিন্ন রকমের পোস্ট করছেন, কেউ আতঙ্ক প্রকাশ করছেন, আবার কেউ রসিকতাও করছেন।

ফেসবুকে '২৬ তারিখ' লিখে সার্চ করলেই বোঝা যায়, এই বিষয়ে লাখ লাখ মানুষ আলোচনা করছে। কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘২৬ তারিখ কি শেখ হাসিনা হঠাৎ ঢুকে পড়বেন?’ আবার অন্য কেউ লিখেছেন, ‘২৬ তারিখে অনেকে কোটিপতি হবে!’

গবেষণা করে দেখা যায়, আসলে একটি টেলিগ্রামভিত্তিক গেম ‘হামস্টার কমব্যাট’ নিয়ে এই আলোচনা হচ্ছে। এই গেমটিতে খেলোয়াড়রা বিভিন্ন টাস্ক সম্পন্ন করে গেমস কারেন্সি অর্জন করতে পারে, যা ২৬ তারিখে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার কথা বলা হচ্ছে।

ফেসবুক, এক্স (পূর্বে টুইটার) এবং ইউটিউবে অনেকে এই গেমের প্রচারণা চালাচ্ছেন। তবে অনেকে প্রশ্ন তুলছেন, সত্যিই কি এইভাবে কোটিপতি হওয়া সম্ভব? তাদের যুক্তি হলো, যদি গেমের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে ৫ ডলার করে দেয়া হয়, তবে সেই বিশাল অর্থ প্রদান করা কি আদৌ সম্ভব?

যদিও ‘হামস্টার কমব্যাট’ এর খেলোয়াড়রা ২৬ সেপ্টেম্বরকে গেমের দৃষ্টিতে দেখছেন, তবুও এটি সামাজিক মাধ্যমে এতটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে যে, কৌতূহলী এবং উদ্বিগ্ন অনেকেই এ নিয়ে পোস্ট করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...