ভিসা জটিলতায় ক্ষিপ্ত স্টোকস রেগে বয়কটের ডাক দিলেন ভারতের বিপক্ষে টেস্ট
ভারতের বিপক্ষে টেস্ট বয়কটের ডাক দিয়ে মুখ খুললেন স্গামীকাল (বৃহস্পতিবার) থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ভারতের মাটিতে খেলতে এক অসাধারণ সমস্যায় পড়তে হয় পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার শোয়েব বশির দেশে প্রবেশের জন্য ভিসা না পাওয়ায় দেশে ফিরেছেন। দুই দেশের ক্রিকেট বিশ্বে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। গুঞ্জন ছিল ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট বয়কট করতে পারে ইংল্যান্ড। বিষয়টি নিয়ে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
ভারতে আসার আগে কয়েকদিন আবুধাবিতে অনুশীলন করেছিল ইংল্যান্ড দল। সেখানে দলের সঙ্গে ছিলেন ২০ বছর বয়সী বশিরও। কিন্তু শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় সেখান থেকে দেশে ফিরে আসেন তিনি। ফলে আগামীকাল হায়দরাবাদে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তার না খেলা নিশ্চিত। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ক্যাপ্টেন স্টোকস।
তবে প্রথম টেস্ট বয়কটের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এই তারকা অলরাউন্ডার। তিনি বলছেন, ‘বশিরের ভিসা নিয়ে জটিলতায় আমি হতাশ। তবে টেস্ট বয়কটের কোনো সুযোগ নেই। দলনেতা ও অধিনায়ক হিসেবে যখন আপনার কোনো সতীর্থকে ঝামেলায় পড়তে দেখেন, তখন কিছুটা আবেগ তো আসবেই।’ সে হিসেবে কিছুটা ব্যঙ্গ করে বলতে গিয়ে দলের মাঝে বয়কটের ধারণা ঢুকিয়ে দেন বলেও জানান স্টোকস, ‘দলের মাঝে আমার মাধ্যমে এই বয়কটের ধারণা ঢুকে গিয়েছিল, কিন্তু এটি ছিল অনেকটা মুখ ফসকে বলে ফেলার মতো।’
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়— ইংল্যান্ড অধিনায়ক বলছেন, ‘আবুধাবিতে থাকাকালে যখন আমি প্রথম খবরটি (বশিরের ভিসা না হওয়া) শুনি, আমি তাৎক্ষণিক বলে ফেলেছিলাম যে ওর ভিসা না পাওয়া পর্যন্ত আমরা বিমানে উঠব না। আমি জানি এটা বলা ও বাস্তবায়ন করা অনেক বড় সিদ্ধান্ত। তবে সম্ভবত আমি এটা আবেগের বশে বলে ফেলেছি। সিরিজ শুরুর আগমুহূর্তে ভারতের বিমানে না ওঠার কোনো সুযোগ নেই, কিন্তু বশির জানে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।’
ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় অনেক পুরোনো। যে কারণে তাদের ক্রীড়াঙ্গনে হরহামেশা উত্তাপ ছড়াতে দেখা যায়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাও গত বছর বশিরের মতো সমস্যায় পড়েছিলেন। পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা সতীর্থদের সঙ্গে ভারতে পা রাখতে পারেননি; যদিও খাজা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন পরে। সর্বশেষ গত বিশ্বকাপেও পাকিস্তান ভিসা জটিলতায় পড়েছিল, তাদের হাতে ভিসা পৌঁছেছিল বিশ্বকাপের আগেরদিন।
উল্লেখ্য, নতুন করে সমস্যায় পড়া ইংলিশ ক্রিকেটার বশিরের জন্ম হয়েছিল ইংল্যান্ডের সারেতে। ফলে এই অফ স্পিনার ব্রিটিশ পাসপোর্টধারী। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে। যদিও সমস্যাটা নতুন কিছু নয়। অথচ দ্রুত ভিসা পেতে গত ১১ ডিসেম্বর ইংল্যান্ডের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কাগজপত্র জমা দেওয়া হয়েছিল।
এদিকে, ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে থাকা ১৯ বছর বয়সী লেগ-স্পিনার রেহান আহমেদও পাকিস্তানি বংশোদ্ভূত। সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই থাকায় রেহানের ভিসা–সম্পর্কিত কাগজপত্রের কাজ তখনই সেরে রাখা হয়েছিল। তাই এবারের সফরে তার ভারতে যেতে সমস্যা হয়নি। আগামীকাল বাংলাদেশ সময় সাড়ে ১০টায় ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- ২০২৬ সালে ২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ৪জি বাটুন ফোন
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
- Kawasaki Z1100 2027: শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক প্রযুক্তির নতুন নেকেড বাইক
- রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি
