এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এই পুরস্কারের ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে কালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে থেকে এ তালিকা ঘোষণা করেন অভিনেত্রী জাসি বিটস ও অভিনেতা জ্যাক কুয়েড।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মনোনয়নে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছবির জয়জয়কার। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ এটি ১৩টি শাখায় মনোনয়ন পেয়েছে। এ সিনেমা নির্মিত হয়েছে পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারকে কেন্দ্র করে।
এদিকে, সেরা সিনেমা, সেরা অভিনেত্রীসহ ১১টি শাখায় মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। এ ছাড়া ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ১০টি, ‘বার্বি’ ৮ ও ‘মায়েস্ত্রো’ ৭টি বিভাগে মনোনয়ন পেয়েছে।
মনোনয়ন তালিকার কিছু শাখা নিচে দেওয়া হলোঃ
সেরা চলচ্চিত্র: ‘অমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অফ এ ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’, ‘মেস্ত্রো’, ‘অপেনহাইমার’, ‘পাস্ট লাইভস’, ‘পুর থিংস’, ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’।
সেরা অভিনেতা: ব্র্যাডলি কুপার (‘মেস্ত্রো’), কোলমান ডোমিঙ্গো (‘রাস্টিন’), পল জিয়ামাটি (‘দ্য হোল্ডওভারস’), সিলিয়ান মার্ফি (‘অপেনহাইমার’), জেফ্রি রাইট (‘অমেরিকান ফিকশন’)।
সেরা অভিনেত্রী: অ্যানেট বেনিং (‘নিয়াড’), লিলি গ্ল্যাডস্টোন (‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’), সান্দ্রা হুলার (‘অ্যানাটমি অফ এ ফল’), কেরি মুলিগান (‘মেস্ত্রো’), এমা স্টোন (‘পুর থিংস’)।
সেরা পরিচালক: জাস্টিন ট্রিয়েত (‘অ্যানাটমি অফ এ ফল’), মার্টিন স্কর্সেজি (‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’), ক্রিস্টফার নোলান (‘অপেনহাইমার’), ইওর্গোস ল্যান্থিমোস (‘পুর থিংস’), জনাথন গ্লেজার (দ্য জোন অব ইন্টারেস্ট)।
প্রসঙ্গত, আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৬তম অস্কারের জমকালো আসর। মনোনয়নপ্রাপ্তদের থেকে চূড়ান্তভাবে নির্বাচিতদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
