| ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে,যা বলছে পরিসংখ্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৬:০৭:৫১
মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে,যা বলছে পরিসংখ্যান

দেড় মাস মাঠের লড়াইয়ের পর পর্দা নামছে আগামীকাল রবিবার (১৯ নভেম্বর) ১৩তম ওয়ানডে বিশ্বকাপে। ভারতে ১০ দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।আহমেদাবাদের শিরোপা নির্ধারণী ফাইনালের আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ও ওয়ানডেতে দুদলের পরিসংখ্যান-

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।

ওয়ানডে সংস্করণে এখন পর্যন্ত মোট ১৫০ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। দুদলের পরিসংখ্যানে ভারতের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ৮৩ ম্যাচ জিতেছে অজিরা। অন্যদিকে ভারতের জয়ের সংখ্যা ৫৭টিতে। দুদলের বাকি ১০টি ওয়ানডে পরিত্যাক্ত হয়েছে।

৮৩ জয়ের মধ্যে ঘরের মাটিতে ৩৮টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতেও ৩৩টি ওয়ানডেতে জয় পেয়েছে অজিরা। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যুতে ১২বার টিম ইন্ডিয়াকে হারের স্বাদ দিয়েছে কামিন্স-ওয়ার্নাররা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩৩ ম্যাচে জয় পেয়েছে ভারত। অজিদের মাটিতে মাত্র ১৪টি ওয়ানডে জিতেছে টিম ইন্ডিয়া। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যুতেও ১০ ম্যাচে জয় পেয়েছে রোহিত-কোহলিরা।

বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে তাদের ৮ জয়ের বিপরীতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয় ৫টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৫২ ও ১২৫, অজিদের ৩৫৯ ও ১২৮ রান। বিশ্বকাপের ফাইনালে আগে একবার মুখোমুখি হয়েছিল দুদল। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল জিতে শিরোপা উৎসব করে অস্ট্রেলিয়া।

১৯৮৩ বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছিল ভারত, অস্ট্রেলিয়া জিতেছিল ১৬২ রানে। ফিরতি ম্যাচেই কিন্তু বদলা নিয়েছিল কপিল দেবের দল, অস্ট্রেলিয়া হেরেছিল ১১৮ রানে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বর্তমানে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে থাকা রজার বিনি। পরের বিশ্বকাপে, ১৯৮৭ তে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথমটায় টানটান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়া জেতে মাত্র এক রানে। দ্বিতীয়টা আজহারউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ভারত জয়ী হয় ৫৬ রানে।

১৯৯২ বিশ্বকাপে একবারের মুখোমুখিতে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়াই, তুমুল লড়াইয়ের পর জিতেছিল এক রানে। ১৯৯৬ সালেও জয়ী সেই অস্ট্রেলিয়াই, ১৬ রানে। ১৯৯৯ বিশ্বকাপে একমাত্র ম্যাচেও ভারত হারাতে পারেনি অজিদের, ৭৭ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

২০০৩ সালে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল হেসেখেলে, ৯ উইকেটে। ফাইনালে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারত। রিকি পন্টিংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের অধরা থেকে যায় বিশ্বকাপ ট্রফি। অস্ট্রেলিয়া জিতেছিল ১২৫ রানে।

২০০৭ এর বিশ্বকাপে মুখোমুখি হয়নি দুই দেশ। ২০১১ বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। ম্যাচসেরা হন যুবরাজ সিং।

সর্বশেষ ২০১৫ বিশ্বকাপেও ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দেওয়া ৩২৯ রানের টার্গেতে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ২৩৩ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...