| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এখন রেফারির প্রয়োজন নেই: কাতার বিশ্বকাপের আগেই মিলবে এক ভিন্ন প্রযুক্তির স্বাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৫:২১:৪৫
এখন রেফারির প্রয়োজন নেই: কাতার বিশ্বকাপের আগেই মিলবে এক ভিন্ন প্রযুক্তির স্বাদ

এই প্রযুক্তি এই বছরের চ্যাম্পিয়ন্স লিগ এবং পরের সপ্তাহের উয়েফা সুপার কাপেও প্রদর্শিত হবে। উয়েফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ফলস্বরূপ, ভিএআরের মাধ্যমে অফসাইড নির্ধারণ করা সহজ এবং আরও সঠিক হবে।

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘রিহলা’য় লাগানো থাকবে একটি সেন্সর। এটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাবে। স্টেডিয়ামের ছাদে থাকবে ১২টি শতভাগ সিনক্রোনাইজড মাল্টিট্র্যাকিং ক্যামেরা। এটা বল আর খেলোয়াড়ের ২৯টি পয়েন্টে নজরদারি করবে।

এসবের পাশাপাশি প্রতি সেকেন্ডে সার্ভারে যে তথ্যগুলো পাঠানো হবে সেটা নিখুঁতভাবে খেলোয়াড়দের পজিশন ধরতে পারবে। অফসাইডের জটিলতা কাটাতে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’ নামের এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

ফুটবল ম্যাচে অফসাইড নিয়ে বিতর্ক হয়ে আসছে সেই শুরুর দিক থেকে। প্রায় প্রতি ম্যাচেই অফসাইডের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জমা পড়ে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ আসার পরেও এই বিতর্কের শেষ হয়নি। তাই নতুন এই প্রযুক্তি যোগ করেছে ফিফা।

আগামী বুধবার উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শুরু হবে সেপ্টেম্বরে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...