| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শরীর দেখাতে চেয়ে প্রমান করতে হয়েছে আমি একজন নারী খেলোয়াড়

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১৪:০৫:১৬
শরীর দেখাতে চেয়ে প্রমান করতে হয়েছে আমি একজন নারী খেলোয়াড়

জুনিয়র থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তাঁকে দিতে হয়েছে নারীত্বের পরীক্ষা। তেমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন সেমেনিয়া। তখন তাঁর বয়স ১৮। ২০০৯ সালে একটি প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে বড় ব্যবধানে জেতেন সেমেনিয়া। তাঁর দৌড় শেষ করার সময় দেখে চমকে যান প্রতিযোগিতার বিচারকরাও। সেই চমকই কাল হয় দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলিটের কাছে। তাঁর শারীরিক গঠন দেখে সন্দেহ তৈরি হয় বিচারকদের মধ্যে। শুরু হয় নিজেকে মহিলা হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই। তাঁকে নারীত্বের পরীক্ষা দিতে বলে অ্যাথলেটিক্সের বিশ্ব সংস্থা। তার পরেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাঁকে।

দক্ষিণ আফ্রিকার ৩১ বছরের অ্যাথলিট এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ওঁদের মনে হয়েছিল আমি মহিলা নই। আমার সম্ভবত পুরুষাঙ্গ রয়েছে। বিশ্বাস করতে চাইছিলেন না তাঁরা। ওঁদের বলেছিলাম, আমার কোনও সমস্যা নেই। আমি মহিলা। আপনারা চাইলে নিজেকে নারী হিসেবে প্রমাণ করতে পারি। দেহ দেখাতেও তৈরি ছিলাম। ওঁদের বলেছিলাম, আমার যোনি দেখাতেও সমস্যা নেই।’’

বার বার নারীত্বের পরীক্ষা দিতে হয়েছে সেমেনিয়াকে। পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর শরীরে ডিম্বাশয় বা জরায়ুর অস্তিত্ব নেই। তাঁর শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরনের প্রভাব সাধারণ মহিলাদের থেকে প্রায় তিন গুণ বেশি। এর ফলে তাঁর পেশির গঠন এবং শক্তি খানিকটা পুরুষদের মতো।

শরীরে টেস্টোস্টেরন ক্ষরণের পরিমাণ কমানোর জন্য ২০১১ সালে তাঁকে বিশ্ব অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্দেশে ওষুধ খেতে হয়। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন সেমেনিয়া। তিনি বলেছেন, ‘‘সেই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ি। ওজন বাড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়ি। মনে হত, যে কোনও সময় হৃদরোগে আক্রান্ত হতে পারি। সেটা অনেকটা নিজেকে প্রতি দিন ছুরি দিয়ে কোপানোর মতো ছিল। অথচ আমার কাছে অন্য কোনও বিকল্প ছিল না। আমি শুধু দৌড়তে চাইতাম। ১৮ বছর বয়সেই ঠিক করে নিয়েছিলাম অলিম্পিক্সে পদক জিততেই হবে। এটাই আমার এক মাত্র পথ ছিল।’’

কিন্তু বাস্তব সত্যিটা হল, যত পদক জিতেছেন, তত তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে, তত যন্ত্রণা বেড়েছে সেমেনিয়ার। সেই যন্ত্রণাই আরও এক বার বেরিয়ে এল তাঁর কথায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...