| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফাটাফাটি প্রেম নিয়ে শখের নতুন চমক

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৫:১৩:৩৪
ফাটাফাটি প্রেম নিয়ে শখের নতুন চমক

এরই মধ্যে আর কয়েক মাসের বিরতি পর এবার টিভি ক্যামেরার সামনে দাঁড়ালেন এ অভিনেত্রী। কাজ করলেন ঈদের নাটকে।

নাম ‘ফাটাফাটি প্রেম’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে।

বিষয়টি নিয়ে শখ বলেন, ‘দুই-তিন বছর তো হবেই; এরপর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুবই ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’

নাটকটির বিষয়ে তিনি বলেন, ‘বিয়ে নিয়েই এর গল্প। খুব দৌড়ঝাঁপ আছে, অ্যাকশন আছে। খুব মজার গল্প এটি।’

আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হয়েছে। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। শখের স্বামীও একসময় মডেলিংয়ে যুক্ত ছিলেন। তার নাম রহমান জন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...