| ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বাবার যেসব বৈশিষ্ট্য সবচেয়ে বেশি পায় সন্তান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ০৯:৫৫:৫৬
বাবার যেসব বৈশিষ্ট্য সবচেয়ে বেশি পায় সন্তান

নিজস্ব প্রতিবেদক: পরিবারে নতুন শিশুর জন্মের পর থেকেই শুরু হয় মিল খোঁজার আনন্দ। কেউ বলেন শিশুটি মায়ের মতো হয়েছে, আবার কেউ বলেন পুরোপুরি বাবার ছাপ। আসলে জিনগত কারণেই সন্তানের মধ্যে বাবা-মা দুজনেরই বৈশিষ্ট্য ফুটে ওঠে। তবে কিছু বিষয় আছে, যেগুলো বেশি ক্ষেত্রে বাবার কাছ থেকেই সন্তান পেয়ে থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চেহারার মিল বেশি দেখা যায় বাবার সঙ্গে

বিশেষজ্ঞদের মতে, শিশুর চেহারা ও মুখাবয়বে বাবার প্রভাব তুলনামূলক বেশি দেখা যায়। ধারণা করা হয়, সন্তানের বাহ্যিক গঠনের বড় একটি অংশ বাবার জিনের মাধ্যমে নির্ধারিত হয়। এজন্য অনেক শিশুকেই জন্মের পর বাবার মতো দেখতে লাগে।

উচ্চতায় বাবার প্রভাব বেশি

সন্তানের উচ্চতা অনেকটাই নির্ভর করে পারিবারিক জিনের ওপর। বিশেষ করে বাবার উচ্চতার প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাবা লম্বা হলে সন্তানের লম্বা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আবার বাবা খাটো হলে অনেক সময় সন্তানের উচ্চতাও তুলনামূলক কম হতে পারে।

দাঁতের গঠনেও থাকে বাবার ছাপ

দাঁতের গঠন, ফাঁকা দাঁত বা দাঁতের কিছু জিনগত সমস্যাও অনেক সময় বাবার দিক থেকেই সন্তানের মধ্যে দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের জিনগত বৈশিষ্ট্যের কারণে এসব মিল স্বাভাবিকভাবেই তৈরি হয়।

আঙুলের গঠনেও মিল থাকতে পারে

অনেক শিশুর আঙুলের আকৃতি বা হাতের গঠন বাবার মতো হয়ে থাকে। জিনগত কারণে শরীরের বিভিন্ন অংশের গঠনেও বাবার প্রভাব দেখা যায়।

ঘুমের ভঙ্গি ও হাসির ধরনেও মিল

কিছু শিশুর ঘুমানোর ভঙ্গি বাবার মতো হতে দেখা যায়। আবার অনেক শিশুর হাসলে গালে টোল পড়ে, যা বাবার মধ্যেও থাকতে পারে। এসব ছোট ছোট মিলই পরিবারে আনন্দের কারণ হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন, একটি শিশুর বৈশিষ্ট্য নির্ধারণে বাবা-মা দুজনের জিনই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সন্তানের মধ্যে কখনও বাবার, কখনও মায়ের ছাপ বেশি দেখা যাওয়া একেবারেই স্বাভাবিক।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...