এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত এই নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির আবেদন করতে পারবেন।
বুধবার (৬ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
নতুন নীতিমালায় বলা হয়েছে, এখন থেকে সফটওয়্যারভিত্তিক স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন হবে। কোনো শিক্ষক প্রথম যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হলে বদলির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে একবার বদলি হওয়ার পর নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর চাকরি না করলে পুনরায় আবেদন করা যাবে না।
বদলির ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। একই শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন থাকলে নারী প্রার্থী, স্বামী-স্ত্রীর কর্মস্থল, জ্যেষ্ঠতা এবং বর্তমান কর্মস্থল থেকে দূরত্ব বিবেচনায় নেওয়া হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষকরা তাদের নিজ জেলায় বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে নিজ জেলায় পদ খালি না থাকলে সংশ্লিষ্ট বিভাগের অন্য জেলাতেও আবেদন করা যাবে। পাশাপাশি স্বামী বা স্ত্রীর কর্মস্থল কিংবা নিজ জেলাতেও আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলি হতে পারবেন। তবে একই বিষয়ের একাধিক শিক্ষককে একসঙ্গে বদলি করা হবে না। বদলি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নতুন শিক্ষক নিয়োগের আগে এটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক। শিক্ষকরা সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আবেদন করতে পারবেন। বদলির আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে এবং পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
এ সময়কে চাকরির ধারাবাহিক অংশ হিসেবেই গণ্য করা হবে। বদলির কারণে শিক্ষকদের জ্যেষ্ঠতা বা আর্থিক সুবিধায় কোনো প্রভাব পড়বে না। ইনডেক্স নম্বর ও এমপিও সুবিধাও বহাল থাকবে।
তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সাময়িক বরখাস্ত বা স্টপ পেমেন্ট আদেশ থাকলে তিনি বদলির জন্য অযোগ্য বিবেচিত হবেন।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
