মমতার পতন হচ্ছে!
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি বড় ধরনের কোনো ভূমিকম্প হতে যাচ্ছে? দীর্ঘ একযুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা এবং বিজেপির জয়ের আভাস দিচ্ছে ভারতের একাধিক বুথ ফেরত জরিপ। এই জরিপগুলোর ফল সত্যি হলে কেবল কলকাতার ক্ষমতা বদল হবে না, বরং এর প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী বাংলাদেশের ওপরেও।
বুথ ফেরত জরিপে চাঞ্চল্যকর তথ্য:
২৯ মে শেষ হওয়া বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন সংস্থার জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে।
* ম্যাট্রিক্সের জরিপ: বিজেপি পেতে পারে ১৪৬-১৬১ আসন, যেখানে তৃণমূলের ঝুলিতে থাকতে পারে ১২৫-১৪০ আসন।
* চাণক্য স্ট্র্যাটেজি: বিজেপি ১৫০ ছাড়িয়ে ১৬০ পর্যন্ত আসন পেতে পারে বলে দাবি করেছে।
* প্রজাপল: সবচেয়ে বেশি ব্যবধানে বিজেপিকে ১৭৮-২০৮ আসনে এগিয়ে রেখেছে তারা।
* পোল অফ পোলস (NDTiv): তবে এনডিটিভির গড় জরিপ বলছে 'ত্রিশঙ্কু' বিধানসভার কথা, যেখানে কাউকেই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দেওয়া হয়নি।
তবে এর বিপরীতে 'জনমত পোলস' ও 'পিপলস পালস' তৃণমূলের নিরঙ্কুশ জয়ের ভবিষ্যদ্বাণী করেছে।
সংখ্যালঘু ও শরণার্থী সংকট নিয়ে উদ্বেগ:
বিজেপি ক্ষমতায় এলে মুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব ও অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে এনআরসি ও সিএএ কার্যকর করার পদক্ষেপে অনেক মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বাংলাদেশের ওপর নতুন করে শরণার্থী সংকটের চাপ তৈরি হওয়া অসম্ভব নয়।
পাল্টাপাল্টি অভিযোগ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান:
জরিপে পিছিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা বিজেপির হয়ে কাজ করেছে এবং তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছে। হারের আশঙ্কা থেকেই এমন অভিযোগ—বিজেপির এই দাবির বিপরীতে মমতা বলছেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তৃণমূল আবার ক্ষমতায় ফিরবে।
ভোটের রেকর্ড ও ফলাফল:
এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল রেকর্ড ৯১.৬৬ শতাংশ। নির্বাচন কমিশন রক্তপাতহীন ভোট করতে পারার স্বস্তি প্রকাশ করলেও ফলাফল পরবর্তী সহিংসতা ঠেকাতে রাজ্যজুড়ে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেছে।
তৃণমূলের দুর্গ রক্ষা হবে নাকি গেরুয়া ঝড়ে লন্ডভন্ড হবে দিদির বাংলা—তা জানতে সারা বিশ্বের নজর এখন আগামী ৪ মে'র চূড়ান্ত ফলাফলের দিকে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আজকের স্বর্ণের বাজারদর: ৩০ জুলাই ২০২৬
- যেসব সয়াবিন তেলে মিলছে মাইক্রোপ্লাস্টিক
- আজকের স্বর্ণের বাজারদর: ২৯ জুলাই ২০২৬
- ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি
- ২০২৭ সালের রমজান ও ঈদ কবে
- এক ক্লিকেই দেখুন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬
- বাংলাদেশের বাজারে আজকের সোনার দাম
- নবম পে স্কেল নিয়ে বড় সুখবর জানালেন অর্থমন্ত্রী
- জ্বালানি তেলের নতুন দাম ঘোষনা
- সৌদিজুড়ে সতর্কতা, ১০ দিন চরম দুর্ভোগের আশঙ্কা
- আরো এক জামাত নেতার কুকর্মে অন্তঃসত্ত্বা বিধবা নারী
- এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রায় মাইক্রোপ্লাস্টিক
- ইসলামে যে ৫ ধরনের পেশা ও আয়ের উৎস হারাম
