পল্লী বিদ্যুৎ সমিতিতে বড় নিয়োগ: এসএসসি পাসে ১০৩৫ জন লাইনম্যান নিয়োগের সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) জনবল নিয়োগের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির অধীনে সারা দেশের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে মোট ১০৩৫ জন ‘শিক্ষানবিশ লাইনম্যান’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য:
* প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি)।
* পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান।
* পদসংখ্যা: ১০৩৫টি।
* চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)।
* বেতন: শিক্ষানবিশকালে মাসিক ১৫,৫০০ টাকা এবং সফলভাবে শিক্ষানবিশকাল শেষ হলে ১৬,৬০০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
* বয়স: ১৯ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
* শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.০০ পেতে হবে।
* শারীরিক যোগ্যতা: উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
আবেদন ও পরীক্ষার প্রক্রিয়া:
* আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদন ফরমটি ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে।
* আবেদন ফি: ২০০ টাকার সমমূল্যের ক্রসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট নিজ জেলার সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজারের অনুকূলে জমা দিতে হবে।
* শারীরিক পরীক্ষা: ১৯ মে ২০২৬, সকাল ৯টায় প্রয়োজনীয় সকল কাগজপত্র ও পূরণকৃত আবেদনপত্রসহ নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত থাকতে হবে।
* নির্বাচন প্রক্রিয়া: প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণদের পরবর্তীতে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্তাবলী ও প্রয়োজনীয় নথিপত্র নিশ্চিত করে নির্ধারিত তারিখে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করুন।
আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিককরুন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
