| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা, কী অনিয়মে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ২৬ ১১:১০:৫৩
৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা, কী অনিয়মে

নিজস্ব প্রতিবেদক: দেশের ৩৬ জেলায় বাজার তদারকির অভিযান চালিয়ে ১০১টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ ও বিক্রিতে অনিয়ম ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৫ অক্টোবর) অধিদপ্তরের ৫২টি বিশেষ দল দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায়। অভিযানে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরির মতো বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ, হালনাগাদ মূল্যতালিকা এবং সঠিক ওজন নিশ্চিত করা হচ্ছে কি না, তা যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই সঙ্গে পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ডিজিটাল ওজনে পণ্য বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয় ব্যবসায়ীদের।

অধিদপ্তর জানিয়েছে, অযৌক্তিকভাবে পণ্য মজুত করা এবং সরবরাহে বাধা সৃষ্টির মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতা বাড়াতে অভিযান চলাকালে লিফলেটও বিতরণ করা হয়।

ভোক্তাদের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি কেনাকাটার সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • পণ্যের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) যাচাই করুন।

  • পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিন।

  • কেনাকাটার পর ক্যাশমেমো বা ক্রয়ভাউচার সংগ্রহ করুন।

  • পণ্যের ওজন ঠিক আছে কি না, তা নিশ্চিত করুন।

  • অস্বাভাবিক দাম বৃদ্ধি বা পণ্যসংকটের খবর শুনে প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করবেন না।

পণ্য কেনাবেচায় প্রতারণা, মূল্য কারসাজি কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট জয়ের সংখ্যায় সবার আগে ভারত। তবে জয়-হারের অনুপাতের হিসাবে দেশটিকেও ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...