| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তীব্র শীতে কাঁপছে দেশ; শৈত্য প্রবাহ থাকবে কত দিন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১০ ১০:৩১:৩০
তীব্র শীতে কাঁপছে দেশ; শৈত্য প্রবাহ থাকবে কত দিন

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে উত্তরের এই জনপদে স্থবিরতা নেমে এসেছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এদিন সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ।

তীব্র এই ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। রিকশাচালক আশিক মিয়া ও মৎস্যজীবী বাবু মিয়ার মতো দিনমজুররা জানান, কনকনে শীতের কারণে তারা কাজে বের হতে পারছেন না, ফলে পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের। গৃহিণী আছিয়া বেগমও তীব্র শীতে শিশুদের নিয়ে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন।

এদিকে শীত বাড়ার সাথে সাথে জেলায় ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে। কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন, উপজেলাগুলোতে আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, অসহায় মানুষের কষ্ট লাঘবে ৯টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...