| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ০৬ ১১:৫৯:৩৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেটে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না: ভোগান্তিতে পড়তে পারেন যেসব এলাকার গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ও বিভাগ-২ এর পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির কথা জানানো হয়েছে।

কোন কোন এলাকায় কখন বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ বিভাগ-১ এর তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো: আম্বরখানা মসজিদ সংলগ্ন এলাকা, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, পূর্ব পীরমহল্লা এবং হাউজিং স্টেট ফরিদাবাদ আবাসিক এলাকা।

এছাড়া লাক্কাতুড়া ফিডারের আওতাধীন বাদাম বাগিচা, বড়বাজার, চৌকিদেখী, আনার মিয়ার গলি, সৈয়দ মূগনী, ইলাশকান্দি, উদয়ন, পাহাড়িকা, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুস সালাম মাদ্রাসা, দবির মিয়ার গলি, শেভরন এলাকা, লাক্কাতুড়া চা-বাগান এবং বনশ্রী আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যান্য এলাকার সময়সূচি

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনে রায়নগর ফিডারের আওতায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

অন্যদিকে নাইওরপুল ফিডারের আওতায় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে কাজী জালাল উদ্দিন স্কুল এলাকা, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদিঘীর উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট ও শাহী ঈদগাহসহ আশপাশের এলাকা।

বিউবোর দুঃখ প্রকাশ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। রক্ষণাবেক্ষণ কাজের কারণে সৃষ্ট এই সাময়িক অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...