প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত: ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ জানুযারি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা পিছিয়ে এখন ৯ জানুয়ারি, ২০২৬ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অধিদপ্তর এই নতুন তারিখের কথা জানায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষাটি আগের নির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। সময় ও অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। তবে শুধুমাত্র তারিখ পরিবর্তন করে ৯ জানুয়ারি (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা পেছানোর কারণ
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই শোককালীন সময়ের মধ্যে গত ৩১ ডিসেম্বর নির্বাহী আদেশে সাধারণ ছুটি ছিল। ২ জানুয়ারি শোক পালনের শেষ দিন হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষাটি স্থগিত করেছিল কর্তৃপক্ষ। পরিস্থিতির স্বাভাবিকতা বিবেচনায় নিয়ে এখন নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে।
নিয়োগপ্রত্যাশীদের জন্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, আগের প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। পরীক্ষার কেন্দ্র বা সময় সংক্রান্ত কোনো পরিবর্তন হলে তা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
