| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতে যোগ দিলেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৭ ২১:০৭:১২
জামায়াতে যোগ দিলেন সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

ছাত্রশিবির থেকে বিদায় নিয়েই জামায়াতে যোগ দিলেন জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দলটির আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি সমর্থক ফরম পূরণ করার মাধ্যমে এই নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন।

জানা গেছে, জামায়াত আমিরের আমন্ত্রণে শনিবার তার বসুন্ধরার বাসভবনে সাক্ষাৎ করতে যান জাহিদুল ইসলাম। এ সময় ডা. শফিকুর রহমান তাকে ইসলামী আন্দোলনের গুরুত্ব মনে করিয়ে দেন এবং সক্রিয়ভাবে জামায়াতে সময় দেওয়ার পরামর্শ দেন। পরে আমিরের উপস্থিতিতেই জাহিদুল ইসলাম দলের প্রাথমিক সদস্য বা সমর্থক ফরম পূরণ করেন।

যোগদানের বিষয়ে জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুক্রবারই তিনি ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছিলেন। ভেবেছিলেন কিছুদিন বিশ্রাম নিয়ে পরিবার ও আত্মীয়স্বজনদের সময় দেবেন। কিন্তু আমিরের আমন্ত্রণে দেখা করতে গেলে সেখানেই তাকে দলের দায়িত্ব পালনের পরামর্শ দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, ইসলামী আন্দোলনে অবসর বলে কিছু নেই এবং তাওহীদের আলো ছড়িয়ে দিতে তিনি আমৃত্যু কাজ করে যেতে চান।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। ২০২৬ সেশনের জন্য সারা দেশের সদস্যদের সরাসরি ভোটে নূরুল ইসলাম সাদ্দাম নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন এবং সিবগাতুল্লাহ সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন। এই সম্মেলনের মাধ্যমেই এক বছরের সফল দায়িত্ব পালন শেষে বিদায় নেন জাহিদুল ইসলাম।

উল্লেখ্য, ২৪ ও ২৫ ডিসেম্বর অনলাইনে সারা দেশের সদস্যদের অংশগ্রহণে এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...