শীতে যেসব ভুল করলেই হতে পারে হার্ট অ্যাটাক
শীতে গোসলে সাবধান: আপনার একটি ভুল অভ্যাস ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক
নিজস্ব প্রতিবেদক: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আমাদের জীবনযাত্রায় নানা পরিবর্তন আসে। এই সময়ে অনেকেরই পানির কাছে যেতে অনীহা তৈরি হয়, আবার কেউ কেউ কনকনে ঠান্ডা পানিতেই গোসল সেরে নেন। কিন্তু চিকিৎসকদের মতে, শীতের সকালে হুট করে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা হৃদযন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে।
কেন ঝুঁকি বাড়ে
ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর করুণ বেহালের মতে, শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকায় শরীরের রক্তনালীগুলো স্বাভাবিকভাবেই সংকুচিত হয়ে থাকে। এতে রক্তচাপ বেড়ে যায়। এই অবস্থায় হঠাৎ মাথায় বা শরীরে বরফ শীতল পানি ঢাললে শরীরে এক ধরণের শকের সৃষ্টি হয়। রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখতে হৃদযন্ত্র তখন অতি দ্রুত রক্ত পাম্প করতে শুরু করে, যা হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এই আকস্মিক চাপের কারণেই শীতকালে বাথরুমে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঘটনা বেশি ঘটে।
ঠান্ডা পানিতে গোসলের দ্বিমুখী প্রভাব
বিভিন্ন গবেষণায় ঠান্ডা পানিতে গোসলের কিছু উপকারিতার কথাও বলা হয়েছে। নেদারল্যান্ডের একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্রায় ২৯ শতাংশ মানুষের অসুস্থতার ঝুঁকি কমে। ফিটনেসবিদরা মনে করেন, এটি শরীরের বিপাক প্রক্রিয়ার হার বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তবে এই সব উপকারিতা নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা ও সহনশীলতার ওপর। হার্টের রোগীদের জন্য এই পদ্ধতি কোনোভাবেই নিরাপদ নয়।
সঠিক উপায়ে গোসলের নিয়ম
হৃদযন্ত্রের ওপর চাপ কমাতে চিকিৎসকরা কয়েকটি পরামর্শ দিয়েছেন:
১. অতিরিক্ত গরম বা একদম ঠান্ডা পানি ব্যবহার না করে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।
২. বাথরুমে গিয়েই হুট করে মাথায় পানি ঢালা যাবে না। প্রথমে পা, তারপর হাত এবং শরীরের নিচের অংশ ভেজাতে হবে। এভাবে শরীরকে পানির তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে।
৩. শীতকালে খুব ভোরে গোসল না করে রোদ ওঠার পর বা দিনের তাপমাত্রা কিছুটা বাড়লে গোসল করা ভালো।
ডক্টর বেহাল সতর্ক করেছেন যে, হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়লে অনিয়মিত হৃদস্পন্দন বা এরিথমিয়া হতে পারে। তাই শীতে সুস্থ থাকতে গোসলের অভ্যাসে পরিবর্তন আনা এবং শরীরের সংকেত বোঝা অত্যন্ত জরুরি।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- এসএসসিতে ছেলের সঙ্গে জিপিএ-৫, মায়ের সাফল্যে আবেগঘন গল্প
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
