| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ১৭ ২১:০২:৫০
বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না!

সিলেটের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ট্রান্সফরমার মেরামত, সঞ্চালন লাইনের সংরক্ষণ এবং লাইনের ওপর আসা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ সম্পন্ন করতে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল ও কাঠকুরিসহ এর সংলগ্ন এলাকাগুলো।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকাগুলোতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও যোগ করা ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...